শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ০১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের–এর মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, তার পরই এই তেল ক্রয় শুরু হয়। একই প্রেক্ষাপটে সমুদ্রপথে রাশিয়া ও ইরানের তেল কেনার সুযোগ পায় বিভিন্ন দেশ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করলেও, ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞাটি আগামীকাল শেষ হয়ে যাবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেলের ওপর দেওয়া এই ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ভবিষ্যতে এ ধরনের লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে অর্থ পরিশোধের জটিলতা সত্ত্বেও কিছু ভারতীয় শোধনাগার ইতোমধ্যে বিপুল পরিমাণ ইরানি তেল কিনেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) প্রায় ২০ কোটি ডলারের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ‘জয়া’ নামের একটি বিশাল তেলবাহী জাহাজে করে দেশে আনা হয়। এছাড়া ইরানের আরও চারটি তেলবাহী জাহাজকে ভারতে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে।

এই তেল কেনাবেচার অর্থ চীনা ইউয়ানে নিষ্পত্তি করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণই আমাদের অগ্রাধিকার। তেল বিপণন সংস্থাগুলো সব নিয়ম মেনেই কাজ করছে।

প্রসঙ্গত, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র–এর চলমান উত্তেজনার প্রভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। তবে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 


সূত্র : এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।