শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যেকোনো মূল্যে নয়, শর্ত মেনে আলোচনায় ইরান

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ০২:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে, তবে সেটি যে কোনো মূল্যে হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

২০ এপ্রিল সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটির অর্থ নয় যে, যে কোনো মূল্যে আলোচনা হবে এবং অন্য পক্ষ যেভাবে বলে সেটি মেনে নেবে। ইরানের কিছু ‘রেডলাইন’ ঠিক করেছে। আর সেগুলো অবশ্যই মা্নতে হবে।

মার্কিনিদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রতিনিধি পাঠানো হবে কি না?— এমন প্রশ্নের জবাবে বিপ্লবী গার্ডের সাবেক এ কমান্ডার বলেন, এটি নির্ভর করছে তেহরান ইতিবাচক কোনো ইঙ্গিত পায় কি না।

তিনি বলেছেন, “আমরা কখনোই আলোচনার নীতিতে ভয় পাইনি। যুক্তরাষ্ট্র যদি ইতিবাচক সংকেত দেয় এবং তাদের প্রতিনিধি দল ইরান থেকে প্রাপ্ত বার্তাগুলোর ব্যাপারে সঠিক মূল্যায়ন করে, তবে আজ বা কালকের মধ্যেই আলোচনার বিষয়টি আমরা বিবেচনা করতে পারি।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তিনি তার প্রতিনিধি দলকে সোমবার ইসলামাবাদে পাঠাবেন। ট্রাম্প সঙ্গে হুমকি দেন, যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে দেশটির প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র এবং ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।