শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ উদ্যোগে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ০৩:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে পাকিস্তান। গতকাল রোববার থেকে তাদের তৎপরতা বৃদ্ধি পায়। ২০ এপ্রিল নাম গোপন রাখার শর্তে পাকিস্তানি একটি সূত্র বার্তাসংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স নাতালি ব্যাকারের সঙ্গে মার্কিন দূতাবাসে গিয়ে দেখা করেন।

তাদের মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা ও পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক বৃদ্ধি নিয়ে কথা হয় বলে জানিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কখন আলোচনা হতে পারে সেটি স্পষ্ট করেনি তারা। মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের পর নাকবি বলেন, “আমরা আমাদের সম্মানিত অতিথিদের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছি।” এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। তবে তার প্রকাশিত বিবৃতিতে সম্ভাব্য আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।

এদিকে আলোচনা হবে কি না বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া সবচেয়ে বিলাসবহুল দুটি হোটেলও খালি করে দেওয়া হয়েছে। যেন সেখানে মার্কিনি ও ইরানি প্রতিনিধিরা এসে থাকতে পারেন।

এর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ ও অন্যান্য হোটেলগুলোকে কম বুকিং নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যেন প্রয়োজনে হোটেল রুম ব্যবহার করা যায়।

সূত্র: এপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।