শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় দফা সংলাপে ৩ বাধা, পেজেশকিয়ান

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ০৩:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, (ইরানি বন্দরগুলোতে) অবরোধ এবং হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে সংলাপের পরেও ব্যর্থ হয় সেই বৈঠক।

ইসলামাবাদের প্রথম বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। বুধবারের এক্সবার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটানা ভণ্ডামো এবং প্রতিশ্রুতি ও পদক্ষেপের মধ্যে ফারাক গোটা বিশ্ব দেখছে।”

পৃথক এক এক্সবার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, “একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে— যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।”

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।