শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ালো শিক্ষা বোর্ড

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ১০:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফি’সহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন। 

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের সুযোগ দিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্তে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন