শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তেল পাচারের অভিযোগে ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২৩ এপ্রিল, ২০২৬   ১১:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারত মহাসাগরে ইরানের তেল পরিবহনকারী একটি ‘রাষ্ট্রহীন জাহাজ’ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ ও তেল পাচারের অভিযোগ তুলে চালানো এই অভিযানে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় মার্কিন বাহিনী।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।তাদের দাবি, জাহাজটি ‘ইন্দো-প্যাসিফিক কমান্ড’ এলাকার মধ্যে ছিল এবং এটি ইরানের তেল পাচারের সঙ্গে জড়িত, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

এক্সে দেওয়া বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, ইরানকে সহায়তা করা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী জাহাজগুলোর গতিপথ আটকে দিতে তাদের বৈশ্বিক অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ নেটওয়ার্ক যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলসীমাকে আড়াল হিসেবে ব্যবহার করে কেউ পার পাবে না।
জলপথে অবৈধ কার্যক্রমে জড়িত পক্ষ ও তাদের জাহাজের অবাধ চলাচল ঠেকাতে দৃঢ় অবস্থানে রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।এদিকে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালিতে যারা মাইন বসাচ্ছে, তাদের নৌকা ছোট হলেও যেন গুলি করে ধ্বংস করা হয়।’মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করা হবে না।তিনি দাবি করেন, মার্কিন ‘মাইন সুইপার’ বা মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।