শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কলকাতায় বিজেপির আনন্দ উৎসব

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ০৩:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত এ গণনায় এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অপরদিকে পিছিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দল এগিয়ে যাওয়ার পর কলকাতার বিজেপি অফিসের সামনে ইতিমধ্যে উৎসব শুরু করেছেন কর্মী সমর্থকরা। বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপির নেতাকর্মীরা একেঅপরের শরীরের রঙ মেখে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন।

পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন রয়েছে ২৯৪টি। এরমধ্যে একটি আসনে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ ২৯৩টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। যদি কোনো দল এককভাবে ১৪৮টি আসনে জিততে পারে তাহলে তারা সরকার গঠন করতে পারবে। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৬৭টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।

অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম), এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়।

প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট। আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

সূত্র: এএনআই

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।