শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজে মার্কিন তৎপরতা, জবাবে কঠোর অবস্থানে ইরান

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ০২:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রমুজ প্রণালিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। এবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করার যে কোনো মার্কিন প্রচেষ্টাকে ‘কঠোর জবাবের’ মুখোমুখি হতে হবে।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে জাভানি বলেন, ট্রাম্পের বর্তমান সমস্যা হলো হরমুজ প্রণালি উন্মুক্ত করা। ৪০ দিনের যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে তিনি প্রতিটি দরজায় কড়া নেড়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, মার্কিন নেতা ইরানের ওপর ‘চাপ প্রয়োগ’ করে এই জলপথটি উন্মুক্ত করার চেষ্টা করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, এর অর্থ হলো আমেরিকা আর কোনো পরাশক্তি নয়, এটি একটি পরাশক্তির মুখোমুখি হয়েছে। আমেরিকার ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হবে। জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা তার শক্তির পরীক্ষা নেবে, তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।

সূত্র: আল–জাজিরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।