শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হরমুজ ইস্যুতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ থামালেন ট্রাম্প

প্রকাশিত - ০৬ মে, ২০২৬   ০৩:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি পেরোতে সহায়তা করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”

ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাস জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এ পোস্টকে  ‘ইরানের বিজয়’ উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধে ‘ধারাবাহিক ব্যর্থতার’ জেরে হরমুজ থেকে ‘পিছু হঠছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। আটকে থাকা এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পেরোতে সহায়তা করতে গত ৪ মে প্রোজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; যা গতকাল স্থগিত করলেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।