শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রোববার

প্রকাশিত - ১০ মে, ২০২৬   ০১:০২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পাঁচ দিনে গভর্নরের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে অবিরাম আলোচনা শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে শপথ নেবেন থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় মাত্র দুই বছর আগে নিজের দল টিভিকে গঠন করেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েই দলের বিজয় নিশ্চিত করেছেন। তিনি রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটে শপথ গ্রহণ করবেন।

গত সোমবার ভোটের ফলাফল প্রকাশের পর সুপারস্টার বিজয় ও তার দল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট ওলটপালট করে দেন। ডিএমকে ও এআইএডিএমকের প্রায় ছয় দশকের দ্বৈত আধিপত্য ভেঙে দিয়ে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষককে হতবাক করে দিয়েছেন তারা। থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোটের হাতে ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল, যার মধ্যে কংগ্রেসের পাঁচ জন এবং বাম দলগুলোর চার জন সদস্য রয়েছেন। এছাড়া ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় তাদের শক্তি বেড়ে দাঁড়ায় ১১৮-তে, যা রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়কের সঠিক সংখ্যা। 
দেশকন্ঠ/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।