শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

স্কুল-ধর্মীয়স্থানের কাছে মদের দোকান বন্ধের নির্দেশ: বিজয়

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ০১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ধর্মীয় স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ১২ মে জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, এসব স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকা যাবে না।

এই মদের দোকানগুলো তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক চালায়। দুই সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে। থালাপতি বিজয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানটি পুরো রাজ্যে এমন ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালায়। যারমধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন। এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনে মধ্যে ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের টিভিকে। এরপর অনেক নাটকীয়তার মধ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করে গত রোববার সরকার গঠন করেন তিনি।


সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।