রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

প্রকাশিত - ১৩ মে, ২০২৬   ০৩:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৩ মে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

তার নাম ইহসান আফরেসথ বলে জানিয়েছে আলজাজিরা। তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন। এরপর ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে দেন। হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের

হরমুজ প্রণালির পাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি সাইন পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে সেখান দিয়ে চলাচল করা জাহাজগুলো ইরানি মিসাইলের ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ১৩ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি বলেছে, ইরানিরা এ সাইটগুলোর ভেতর মোবাইল লঞ্চার ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গায় মিসাইল নিয়ে যেতে পারে। এছাড়া কিছু মিসাইল সাইটেই লঞ্চ প্যাড আছে। যেখান থেকে লক্ষ্যবস্তুতে মিসাইলগুলো ছোড়া যাবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলায় হরমুজের পাশে থাকা ৩৩টি সাইটের মধ্যে মাত্র তিনটি সাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।

সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...