শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ

প্রকাশিত - ১৩ মে, ২০২৬   ০৩:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৩ মে লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টার্গেট করে রকেটগুলো ছোড়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রকেট তাদের সেনাদের কাছে এসে পড়েছে। কিন্তু এতে কেউ হতাহত হয়নি। রকেট হামলার কারণে ইসরায়েলের সীমান্তবর্তী অবৈধ বসতি জারিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৩ মে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। তার নাম ইহসান আফরেসথ বলে জানিয়েছে আলজাজিরা। তিনি নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন। এরপর ইরানের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে দেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।