শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত - ১৫ মে, ২০২৬   ০১:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে সিলিনা বলেন, রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কিছু ড্রোন পথভ্রষ্ট হয়ে লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে। এ ঘটনায় সরকারের প্রতিক্রিয়া নিয়ে জোট সরকারের ভেতরে বিরোধ তৈরি হয়। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছেড়ে দিচ্ছি না।’

গত রোববার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ৭ মে ঘটে যাওয়া ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে লাটভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়নি।এর পরই বামঘেঁষা প্রগ্রেসিভস পার্টি সিলিনার জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে বুধবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার। লাটভিয়ার সংবিধান অনুযায়ী, এখন নতুন সরকারপ্রধান নির্বাচনের দায়িত্ব দেশটির প্রেসিডেন্ট এডগারস রিনকেভিচসের ওপর পড়েছে। তিনি শুক্রবার সব সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন।আগামী অক্টোবরে লাটভিয়ায় জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্র: এএফপি

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।