শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লেবাননে হামলায় ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত - ১৫ মে, ২০২৬   ০৩:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ১৪ মে রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান। ২০ বছর বয়সী এ দখলদার গোলানি বিগ্রেডের ১২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল। এরপর হিজবুল্লাহও জবাব দেওয়া শুরু করে। যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের যেসব সেনা রয়ে গিয়েছিল। তাদের টার্গেট করে ফাইবার অপটিকযুক্ত ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ। এসব ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ইসরায়েলের কাছে না থাকায় তাদের সেনারা নিয়মিত হামলার শিকার হচ্ছে। এরমধ্যে হিজবুল্লাহর গোলার আঘাতে এক সেনার মৃত্যু হলো। যুদ্ধবিরতি শুরুর পর সবমিলিয়ে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।