শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চীনের ২০০ উড়োজাহাজ চুক্তি, আলোচনায় ট্রাম্প

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ০২:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মার্কিন বিমান, নভোযান এবং স্যাটেলাইট নির্মাণ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২০০ উড়োজাহাজ কিনছে চীন। ১৫ মে কোম্পানির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। চীনের এই উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে। বোয়িং কোম্পানির বিবৃতিতেও তা উল্লেখ করা হয়েছে।

১৩ মে তিন দিনের এক সরকারি সফরে চীনে যান ডোনাল্ড ট্রাম্প, ১৫ মে ওয়াশিংটনে ফেরেন তিনি। সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কিনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সুপারিশ করবেন। ৩ দিনের চীন সফরে যে দলটির নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেই দলে অন্যান্য মার্কিন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের পাশাপাছি ছিলেন বোয়িংয়ের শীর্ষ নির্বাহী কর্মকর্তা কেলি ওর্টবার্গ।

১৫মে বিৃবতিতে বিষয়টি উল্লেখ করে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা চীনে খুবই সফল একটি সফর করেছি। এই সফরে আমাদের লক্ষ্য ছিল চীনে বাজারে প্রবেশ করা। সেই লক্ষ্য আমরা খুব ভালোভাবে অর্জন করেছি। চীন আমাদের কাছ থেকে ২০০টি উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে এবং ভবিষ্যতে চীনে বাজারে বোয়িংয়ের আরও উড়োজাহাজ প্রবেশ করবে— এমন নিশ্চয়তা আমরা পেয়েছি।”

“বোয়িংকে এই মাইলফলক স্পর্শ করতে সহযোগিতা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরের বছর ২০১৭ সালে প্রথমবার চীন সফরে গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের সেই সফরে বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল চীন। ট্রাম্পের তিন দিনের সফরের আগ পর্যন্ত ২০১৭ সালের সেই চুক্তিটিই ছিল বোয়িংয়ের সঙ্গে চীনের সর্বশেষ বাণিজ্যিক লেনদেন।

এদিকে গতকাল বেইজিং থেকে ওয়াশিংটন ফিরে আসার পর সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “এই ২০০টি বিমান যদি ভালো পরিষেবা দেয়— তাহলে অদূর ভবিষ্যতে তারা বোয়িংয়ের কাছ থেকে আরও ৭৫০টি বিমান কেনার প্রতিশ্রুতি আমাকে দিয়েছে চীন।”


সূত্র : এএফপি, এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।