২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। রোববার (১৭ মে) খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
চাঁদ দেখার হিসেব অনুযায়ী, ১৮ মে হবে সৌদি আরবে জিলহজের প্রথম দিন। এর মানে হচ্ছে, আরাফার দিন হবে ২৬ মে। একই দিন ওমান, সংযুক্ত আরব আমিরাতের আকাশেও জিলহজের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যের এই দেশ দুটিতেও ২৭ মে ঈদ উদযাপিত হবে।
