শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিধ্বস্ত সুদানে ভারী বর্ষণে ৯ জনের প্রাণহানি

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৪   ০৯:০৯ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : সুদানের উত্তরে ভারী বৃষ্টিপাতের কারণে ভবন ধসে নয় জনের প্রাণহানি হয়েছে। দেশটি প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ১৬ মাস ধরে চলা লড়াই থেকে বিরত রয়েছে। মঙ্গলবার একজন চিকিৎসক এএফপিকে এ কথা জানান। খার্তুম  থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে সুদানের নীল রাজ্যের একটি ছোট শহর আবু হামাদের একটি হাসপাতালের একজন কর্মচারী বলেন, তাদের বাড়িঘর ধসে নয় জনের মৃত্যু হয়েছে। অনেক আহত ব্যক্তি হাসপাতালে আসতে চলেছে। খবর এএফপি’র।

প্রতি বছর অগাস্ট মাসে, প্রবল বৃষ্টির সাথে নীল নদের স্রোত বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করে এবং এ সময় পানিবাহিত রোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃতের ঘটনা ঘটে।আবু হামাদের একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে এএফপিকে বলেন, ভারী বৃষ্টির কারণে  বেশিরভাগ বাড়িঘর ও  বাজারের সমস্ত দোকান পাট ধসে পড়ে। গত সপ্তাহে,  লোহিত সাগরের উপকূলে  পোর্ট সুদানে আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু হয়।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।