রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অনুপ্রবেশকারী ধরা পড়লেই সীমান্ত পার

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হাওড়ায় প্রশাসনিক বৈঠকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে দ্রুত সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

২১ মে হাওড়ায় আরপিএফ কর্মকর্তাদের নতুন নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে তিনি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন।

বৈঠকে হাওড়া স্টেশন ও শহরাঞ্চলে অবৈধ বসবাসকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত করার বিষয়ে জোর দেন তিনি। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার’। পেট্রাপোল-বনগাঁ সীমান্ত দিয়ে সরাসরি ফেরত পাঠানোর কথা বলে তিনি কার্যত সীমান্ত-নীতিতে তার সরকার ঠিক কতটা কঠোর হতে চলেছে সেটাই বুঝিয়ে দিলেন।

এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তা, হাওড়া শহরে জেলাশাসক, পুলিশ কর্মকর্তা, পৌর কর্মকর্তাসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন। হাওড়া শহর ও স্টেশন চত্বরের পানি নিষ্কাশন, যানজট, বেআইনি দখলের মতো সমস্যা সমাধানে রেল বিভাগ ও রাজ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।

বৈঠকে বারবার উঠে এসেছে অনুপ্রবেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, ‘হাওড়া স্টেশনকে ঘিরে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে হবে।’ ‘আইনি মারপ্যাঁচে সময় নষ্ট না করে দ্রুত বিতাড়নের’ নির্দেশ দিয়েছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...