শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৩ মে থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ১২:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৩ মে থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার স্কুল খোলা রাখার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে ২২ মে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণার কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। ১৫ দিনের এই ছুটি শেষে আগামী ৭ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

পবিত্র রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল সরকার। সেই হিসাব অনুযায়ী আগামীকাল ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী মূল ছুটি ২৪ মে থেকে শুরু হওয়ার কথা থাকায় ২৩ মে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ–তা নিয়ে মাঠপর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। দিনভর প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছিলেন না।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পরিবেশনের এক নির্দেশনায় ২২ মে থেকেই খাবার দেয়া বন্ধের কথা বলা হয়েছিল, যা পরোক্ষভাবে শনিবার বিদ্যালয় বন্ধ থাকারই ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে সব জটিলতা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই ছুটির সিদ্ধান্ত জানানো হলো। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন