শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কলেজে ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পূর্ব ইউক্রেনের রাশিয়া-অধিকৃত একটি শহরের কলেজে ইউক্রেনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন ও ১১ জন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় রুশ-সমর্থিত কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবারের হামলার পর অধিকৃত লুহানস্ক অঞ্চলের গভর্নর লিওনিদ পাসেচনিক বলেন, ‘উদ্ধারকর্মীরা সারারাত স্টারোবেলস্কে ধ্বংসস্তূপ সরানোর কাজ করেছেন।’ তিনি আরও বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মোট হতাহতের সংখ্যা ৪৮ জন। এখনো ১১ জন শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।