শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ১১:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: চার দিনের সরকারি সফরে চীন গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২৩ মে দেশটির হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিমানবন্দরে স্বাগত জানানোর সময় পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং যাইদং ও বেইজিংয়ে নিযুক্ত ইসলামাবাদের দূত খলিল হাশমিও উপস্থিত ছিলেন।

শাহবাজের এই সফরের উদ্দেশ্য জানিয়ে ইসলামাবাদের এক বিবৃতিতে বলা হয়, হাংঝৌতে ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’ (সিপিসি)-এর ঝেইঝিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠক চলাকালীন শাহবাজ শরিফের উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে চীনের ঝেইঝিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।

এছাড়া ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, দুই দেশ এখন বাস্তবমুখী, জনমুখী এবং উন্নয়নমুখী সহযোগিতার একটি নতুন যুগে প্রবেশ করছে।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রধানমন্ত্রী চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন এবং আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন করবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।