শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ছাঁটাইয়ে বিপাকে ভারতীয়রা

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ১১:৪৬ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ কমাতে গণহারে ছাঁটাই করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন হাজার হাজার ভারতীয়। যারা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি গত ২১ মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে, এতে ভারতীয় এইচ-১ ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তারা যদি চাকরি হারান তাহলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে। নয়ত ফিরে আসতে হবে দেশে। এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে।

এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হয়। সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে। যা সেসব প্রবাসীর পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে।

অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই-এর দিকে ঝুঁকে পড়ছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছেন। শুধুমাত্র মেটাই তাদের ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া অ্যামাজন কর্মী কমিয়ে যাচ্ছে। লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে।

যেসব ভারতীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন তারা শুধুমাত্র কাজই করেন না— সেখানে নিজেদের সন্তানদের বড় করছেন, পড়াশোনা করাচ্ছেন এমনকি বাড়িও কিনেছেন। কিন্তু চাকরি হারিয়ে তাদের সবকিছু এখন শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।