শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

২২ তলা থেকে সন্তানকে ফেলে দিলেন মা

প্রকাশিত - ২৪ মে, ২০২৬   ১২:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় প্রবাসী মা তার পাঁচ বছর বয়সী সন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

২৩ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এর আগে গত বুধবার ওই ভবনের নিচে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফরা জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ওই মা আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।

ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে শুরু হয়েছে আবাসিক অংশ। ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে এ ঘটনা ঘটান ওই মা। ৩২ তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।

এদিকে এ ঘটনা ঘটার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীকের কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে। তার স্বামী দুবাইয়ে চাকরি করেন। মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।

সূত্র: গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।