শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিজেকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীতা ঘোষণা কমলা হ্যারিসের

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৪   ০৯:৩৬ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ঘোষণা করেছেন। তিনি এখন আনুষ্ঠানিকভাবে দেশটির ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী। খবর তাস’র।

ফিলাডেলফিয়ায় এক সমাবেশে হ্যারিস বলেন, ‘আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে গর্বিতভাবে ঘোষণা করছি যে আমি এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী।’তিনি তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে একত্রে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা এই দৌড়ে আন্ডারডগ। কিন্তু আমাদের গতি রয়েছে এবং আমি জানি আমরা ঠিক কিসের বিরুদ্ধে আছি।’
এর আগে, তিনি একটি অনলাইন ভোটে তার দলের অভ্যন্তরে ৯৯ শতাংশ প্রতিনিধিদের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পান। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারমেন জেইম হ্যারিসন জানান, মোট ৪,৫৬৭ দলীয় প্রতিনিধি হ্যারিসকে সমর্থন করেছেন।

আগামী  ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার জুনের বিতর্কে ব্যর্থ পারফরম্যান্সের কারণে ডেমোক্র্যাটের পক্ষ থেকে বর্তমান প্রেসিডেন্টকে প্রত্যাহার করার জোরালো আহ্বান জানানো হয়েছিল। ২১ জুলাই তিনি যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং এ পদে হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।