শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নেদারল্যান্ডসে মসজিদে অবমাননাকর হামলা

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ১২:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলা, ভাঙচুর ও অশোভন আচরণের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ক্ষতিগ্রস্ত করে, ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে এবং সামনের অংশে প্রস্রাব করে বলে অভিযোগ উঠেছে।

২৮ মে স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে রটারডামের ঐতিহাসিক ‘মেভলানা মসজিদে’ এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ছয়জন অজ্ঞাত ব্যক্তি এ হামলায় জড়িত ছিল।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। ২৯ মে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার সময় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার অনেক পর পুলিশ সেখানে পৌঁছায়।

আইএসএনের অভিযোগ, ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তারা এই ন্যাক্কারজনক ঘটনাটিকে ‘সরাসরি হস্তক্ষেপ করার মতো কোনো হুমকি’ হিসেবে গণ্যই করেননি। পুলিশের এমন উদাসীন মূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছে আইএসএন। সংস্থাটি জানায়, হামলার পাশাপাশি পুলিশের এই দীর্ঘ বিলম্বিত প্রতিক্রিয়া স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। এর ফলে মুসল্লিদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং তারা নিজেদের ক্রমশ অনিরাপদ মনে করছেন।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও মসজিদগুলোর ওপর এমন ক্রমবর্ধমান হামলার কারণে মুসল্লিরা নিজেদের অনিরাপদ বোধ করছেন। সব পরিস্থিতিতেই ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ভয়ভীতি ছাড়া ধর্ম পালনের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

হামলার পাশাপাশি পুলিশের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগে আইএসএন ইতোমধ্যে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টির অগ্রাধিকারভিত্তিক তদন্তের দাবি জানিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।