শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গোমাতা নিয়ে নতুন ঘোষণার প্রয়োজন নেই

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৯:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই।

১জুন রাজ্যের বিজনোরে এক জনসভায় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ বলেন, “যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে তাদের প্রতি পরামর্শ এগুলো বন্ধ করুন। নয়ত তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার কিছু নেই।”

চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। শুধু তাই নয় মুসলিমরা জানান, গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি।

সূত্র: এএনআই

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।