শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ১২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল।

৭ জুন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, “মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা হুমকিতে ফেলে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। রোববার দিনের শুরুর দিকে এ ঘটনা ঘটে।”

“ইরানের যেকোনো ধরনের আগ্রাসন বা হামলা রুখে দিতে এবং প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।”

এরআগে গত  ৫ জুন ইরানের চারটি আত্মঘাতী ড্রোন হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসার সময় ভূপাতিত করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। এরপর রোববার আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে তারা।

৫ জুন ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের দুটি দ্বীপেও হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ সময় একটি রাডারকে টার্গেট করা হয়। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে। পরবর্তীতে তারা কুয়েত ও বাহরাইনকে টার্গেট করে পাল্টা হামলা চালায়। যেগুলো ঠেকিয়ে দিতে কাজ করে মার্কিন সেনারা।

সূত্র: এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।