শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারতে ৪ লাখ কোটি বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশির

প্রকাশিত - ০৭ জুন, ২০২৬   ০১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতে ডাটা সেন্টার খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি রবিন খুদা। তার প্রতিষ্ঠিত কোম্পানি এয়ারট্রাঙ্ক ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে গত ৫ জুন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিনিয়োগ বাস্তবায়ন করা হবে। এয়ারট্রাঙ্কের লক্ষ্য দেশটিতে এআই ও ক্লাউড কম্পিউটিং খাতে অবকাঠামো সম্প্রসারণ করা।

রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেন। ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ধনী উদ্যোক্তা হিসেবে পরিচিত। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলারের বেশি।

মোদির সঙ্গে সাক্ষাতের পর এয়ারট্রাঙ্ক ভারতের জন্য পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা দেয়। ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বড় অংশে বিনিয়োগ করা হবে, যেখানে ৩ গিগাওয়াটের ডাটা সেন্টার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস। এরই অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গড় এলাকায় জমি কেনার চুক্তিও করেছে এয়ারট্রাঙ্ক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই ধরনের বিনিয়োগ ভারতের ক্লাউড কম্পিউটিং ও এআই খাতে অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান সৃষ্টি ও দেশীয় সাপ্লাই চেইনকে গতিশীল করবে।

ফোর্বস এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল প্রযুক্তি গ্রহণ এবং এআই-নির্ভর ভবিষ্যৎ পরিকল্পনা এই বাজারকে আলাদা করে তুলেছে। তার মতে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভিন্ন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এয়ারট্রাঙ্ক বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও কার্যক্রম পরিচালনা করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।