শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ১১:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এইচ-১বি ভিসার অতিরিক্ত ফি অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, বিদেশি দক্ষ কর্মীদের জন্য ব্যবহৃত এই ভিসা কর্মসূচিতে নতুন কর বা ফি আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

৮ জুন দেওয়া ৪২ পৃষ্ঠার রায়ে ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন বলেন, অভিবাসন নীতিতে এ ধরনের পরিবর্তন আনার সাংবিধানিক ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে।

রায়ে বিচারক উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের নির্ধারিত এক লাখ ডলারের এই ফি কার্যত একটি কর (ট্যাক্স) এবং এইচ-১বি ভিসার ওপর এমন কর আরোপের কোনো আইনি ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগের জন্য মার্কিন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা ব্যবহার করে আসছে। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই ভিসার অতিরিক্ত ব্যবহারের কারণে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ছে এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। সেই যুক্তিতে গত বছর ভিসাটির ওপর এক লাখ ডলারের অতিরিক্ত ফি আরোপ করা হয়।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ডিসেম্বরে কয়েকটি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তাদের পক্ষে রায় দেন।

উল্লেখ্য, এইচ-১বি ভিসার মাধ্যমে উচ্চশিক্ষিত ও দক্ষ বিদেশি পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে বিশেষায়িত খাতে কাজ করার সুযোগ পান। এ ভিসার জন্য সাধারণত ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হয়। প্রথমে তিন বছরের জন্য ভিসা দেওয়া হলেও পরে তা আরও তিন বছর পর্যন্ত নবায়ন করা যায়।


সূত্র: সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।