শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সীমান্ত ইস্যুতে মুখোমুখি বিজিবি ও বিএসএফ

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ১২:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক ৯ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ ও দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ বৈঠকে আলোচনায় আসবে।

বৈঠকে অংশ নিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি দুই সীমান্ত বাহিনীর শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিভিন্ন উত্তেজনা, অনুপ্রবেশ ও কথিত অবৈধ অভিবাসী ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজনীয় হয়ে ওঠায় বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত অপরাধ দমন, অনুপ্রবেশ প্রতিরোধ এবং ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো ব্যক্তিদের বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি এবং অবৈধ অভিবাসন ইস্যুতে ভারতীয় রাজ্যগুলোর বিভিন্ন পদক্ষেপও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।