শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ১১:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : মহাসচিব জানান, মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতার বিস্তারে তিনি গভীরভাবে শঙ্কিত। পাশাপাশি গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, ‌‌‘সব ধরনের হামলা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন, ইরান এবং গাজায় চলমান যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে।’

লেবাননের রাজধানীতে হামলার জবাবে ইরান ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর সোমবার ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম কোনো হামলা-পাল্টা হামলার ঘটনা এটি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধ করার আহ্বান জানান। এর পরপরই সোমবার ইসরায়েল ও ইরান উভয়পক্ষই পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেয়। যদিও পুনরায় যুদ্ধ শুরুর পথ খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান ও তেল আবিব।

গত এপ্রিলের পর দুই দেশের মধ্যকার এই সরাসরি সংঘাত তিন মাসেরও বেশি সময়ের যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ওয়াশিংটনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার হুমকি তৈরি করেছে।গুতেরেস বলেছেন, ‌‌‘মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে গাজায় বন্ধ করে দেওয়া সীমান্ত পথগুলো ইসরায়েলের খুলে দেওয়া উচিত।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।