শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১০:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। ১১ জুন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেন, সশস্ত্র বাহিনী গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করেছে।  এসব ড্রোন সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

মুখপাত্র বলেন, ইরানের হামলায় কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। তবে এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে সজাগ রয়েছে। তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।

এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীরে’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ উপেক্ষা করে প্রণালি অতিক্রমের সময় ওই জাহাজে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে ১১ জুন খবর দিয়েছে এএফপি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টা করে জাহাজটি ‘অবরোধ লঙ্ঘন’ করেছিল। এ সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

১১ জুন সকালের দিকে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী তৃতীয় জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা সবাই নিরাপদ আছেন এবং বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।