শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-মোদি

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১২:২৫ এএম
webnews24


২৪ঘণ্টা অনলাইন : মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ফ্রান্সে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ বৈঠকের সাইডলাইনে দুই নেতা বৈঠকে বসবেন বলে শনিবার (১৩ জুন) জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি। তারপর থেকে এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই রাষ্ট্রনেতা।

আগামী ১৬-১৭ জুন ফ্রান্সে বৈঠকে বসতে যাচ্ছেন জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা। ভারত এই জোটের সরাসরি সদস্য নয়। তবে আন্তর্জাতিক পরিসরে ভারতের গুরুত্বের কথা বিবেচনা করে ডাকা হয় প্রধানমন্ত্রী মোদিকেও। গত বছরও কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন মোদি। 

এ বারের জি-৭ বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। সম্প্রতি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নিহত হয়েছেন। এর প্রতিবাদে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্‌সকে তলব করেছিল ভারত সরকার। এমন এক পরিস্থিতিতে মোদি-ট্রাম্প মুখোমুখি বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল রয়েছে।

এছাড়া ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে গত প্রায় এক বছ ধরে দফায় দফায় আলোচনা হয়েছে। ট্রাম্প-মোদির বৈঠকে বাণিজ্যচুক্তি নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।