শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গুগলের চীনা নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ০১:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : এআই ব্যবহার করে বৃহৎ পরিসরের সাইবার প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে একটি চীনা নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, এই নেটওয়ার্কটি ভুয়া ওয়েবসাইট ও স্ক্যাম বার্তার মাধ্যমে বিপুল সংখ্যক ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করেছে।

গুগল জানায়, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামে পরিচিত এই সাইবারক্রাইম গ্রুপটি এআই প্রযুক্তির সহায়তায় গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছদ্মবেশে স্ক্যাম টেক্সট মেসেজ পাঠাত। এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ব্যাংক তথ্য এবং ক্রেডিট কার্ড ডেটা হাতিয়ে নেওয়া হতো।

প্রতিষ্ঠানটির অভিযোগ অনুযায়ী, এই চক্রটি প্রায় ৯ হাজার ভুয়া ওয়েবসাইট এবং প্রায় ১০ লাখ ডোমেইন ব্যবহার করেছে। মাত্র দুই সপ্তাহেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে প্রায় ২৫ লাখ প্রতারণামূলক বার্তা পাঠানো হয়েছে।

গুগল আরও জানায়, এই অপারেশনটি ‘ফিশিং-এজ-এ-সার্ভিস’ মডেলে পরিচালিত হতো, যেখানে তুলনামূলক কম প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিরাও এআই-সহায়তায় ভুয়া ওয়েবসাইট তৈরি ও প্রতারণা চালাতে পারত।

তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআই এবং বিভিন্ন টেলিকম অপারেটর সহযোগিতা করেছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ডোমেইন ও অনলাইন স্টোরফ্রন্ট বন্ধ করা হয়েছে।

গুগল বলছে, তারা এআই-চালিত প্রতারণা মোকাবিলায় নিজেদের এআই-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করছে, যা প্রতিমাসে কোটি কোটি সন্দেহজনক বার্তা শনাক্ত ও ব্লক করতে সক্ষম।
এই ঘটনায় গুগল আদালতে ক্ষতিপূরণ দাবি এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বন্ধের নির্দেশনার আবেদন করেছে।
সূত্র : টেকক্রাঞ্চ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন