শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ১৬ জুন, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুদ্ধ সমাপ্তির চুক্তির পরিকল্পিত আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দরগুলোর ওপর দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) ইরানের একজন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইরান সরকারের ওয়েবসাইট অনুসারে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেছেন, “অবরোধ তুলে নেওয়ার বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এটি এখন শুরু হয়েছে এবং শুক্রবার নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।”

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে একটি শান্তিচুক্তি সমঝোতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এটি কার্যকর হবে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।