শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, ক্ষুব্ধ স্টারমার

প্রকাশিত - ১৭ জুন, ২০২৬   ১০:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইংলিশ চ্যানেলের কাছে ব্রিটিশ পতাকাবাহী একটি ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের সতর্কতামূলক গুলিবর্ষণের ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৬ জুন) ‘ব্রাইট ফিউচার’ নামের একটি ইয়ট এবং রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-কে ঘিরে এই ঘটনা ঘটে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইয়টটি যুদ্ধজাহাজের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে ছিল। যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সংঘর্ষ এড়াতে সতর্কতামূলক গোলাবর্ষণ করা হয়। তবে গুলি সরাসরি ইয়টকে লক্ষ্য করে ছোড়া হয়নি বলে জানিয়েছে মস্কো।

অন্যদিকে ইয়টে থাকা ব্রিটিশ দম্পতি রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেন, তাদের নৌযান কোনোভাবেই সংঘর্ষের পথে ছিল না। তারা রুশ বক্তব্যকে ‘চিরাচরিত মিথ্যাচার’ বলে আখ্যা দেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, সম্প্রতি রাশিয়ার একটি ট্যাঙ্কার জব্দের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ইউরোপজুড়ে রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে ইয়টকে ঘিরে ঘটনাটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ঘটনার সময় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ‘এইচএমএস মার্সি’ ইংলিশ চ্যানেল অতিক্রমরত রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-কে পর্যবেক্ষণ করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।