শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত - ১৯ জুন, ২০২৬   ১২:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ম্যাচের শুরুতেই গোল পেয়ে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। মাত্র ৬ মিনিটেই তারা গোল করে, যা এবারের বিশ্বকাপে দ্রুততম গোলগুলোর একটি।

১৮ জুন রাতের খেলায় চেক প্রজাতন্ত্রের হ্লোজেক লম্বা থ্রোয়ের পর বলের নিয়ন্ত্রণ নেন। এরপর তিনি ডি-বক্সে পাস দেন। সেখানে সোইকার সঙ্গে ছোট ছোট পাস খেলে সাদিলেক নিচু শটে বল জালে পাঠান।

গোলের পর দীর্ঘ সময় আর কোনো দলই স্কোর করতে পারেনি। ম্যাচ প্রায় শেষের দিকে গিয়ে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা।

৮৩ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন