শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেল বাস্তবায়নে এমপিও শিক্ষকদের বেতন বাড়ছে যে হারে

প্রকাশিত - ২২ জুন, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন দীর্ঘ দিনের। এদিকে নবম পে-স্কেল বাস্তবায়ন হতে পারে ১ জুলাই থেকে। পে-স্কেল বাস্তবায়ন হলে বেতন কত বাড়বে তা নিয়ে জোর আলোচনা চলছে শিক্ষক মহলে। পে-কমিশনের সুপারিশ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণের মতো বাড়বে বলে জানা গেছে। তবে এ বৃদ্ধি দুই অর্থবছরে হবে বলে জানা গেছে।অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের শতাভাগ বেতন বৃদ্ধি হলে এ বছর ৫০ শতাংশ পাবেন বেসিকের। তিন ধরনের প্রস্তাব রয়েছে, বেতন দুই বছরে দেয়া হবে। প্রথম বছর ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫০ শতাংশ বেসিকের, আর ২০২৭-২০২৮ অর্থ বছরে বেসিক বেতনের ৫০ শতাংশের কম। আর ২০২৮-২০২৯ অর্থ বছরে গিয়ে আদারসগুলো হবে। তবে একটা দাবি রয়েছে ৫০ শতাংশ দুই অর্থবছরে না দিয়ে শতভাগ এই অর্থবছরে দেয়া যায় কিনা। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ ৪৫ হাজার কোটি টাকা আছে তাতে প্রায় হয়ে যাবে। শতভাগ ধরলে ৪৯ হাজার কোটি টাকা দরকার। তবে সরকারি চাকরিজীবীসহ এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বাড়বে কিনা বেতন তা এখনো সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরিজীবীদের যে হারে বাড়বে এমপিওভুক্ত শিক্ষকদেরও একই হারে বাড়বে। গতকাল অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের সভায় বলা হয়েছে সরকারি চাকরিজীবীরা ৫০ শতাংশ পেলে এমপিওভুক্ত শিক্ষকসহ অন্য সবাই বর্ধিত হারে ৫০ শতাংশ পাবেন। যদি শতভাগ হয় তারাও শতভাগ পাবেন। কারণ সবারই বেসিক ধরে বেতন বাড়বে। এখন সরকারি চাকরিজীবীদেরটাই এখনো সিদ্ধান্ত হয়নি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন