শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিন্ধু পানি ইস্যুতে পাকিস্তানের হুমকি

প্রকাশিত - ২৪ জুন, ২০২৬   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

পানি সরবরাহকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হিসেবে অভিহিত করেছেন খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যখন আমরা দেখব আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে… পানি সরবরাহ আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। এটি যদি হুমকির মুখে পড়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব।”

খাজা আসিফের এমন মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে ২৩ জুন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি দাবি করেন পাকিস্তান সরকার তাদের নিজস্ব ব্যর্থতা ঢাকতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, “নিজেদের ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে নজর সরাতে এসব মন্তব্য পাকিস্তান সরকারের একটি উদগ্রীব প্রচেষ্টা। আমরা এগুলো প্রত্যাখ্যান করছি।”

এরপর পাকিস্তানের আজাদ কাশ্মিরে চলা অস্থিরতা নিয়ে কথা বলেন রণধীর। তিনি বলেন, সেখানকার মানুষকে সাধারণ অধিকার থেকে পাকিস্তান সরকার বঞ্চিত করছে। যার ফলে এমন অস্থিরতা দেখা যাচ্ছে।

গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। এ চুক্তির আওতায় দুই দেশ সিন্ধুর পানি সমানভাবে পেত। যদিও ভারত পানির প্রবাহ বন্ধ করেনি। তবে তারা এমন চেষ্টা করতে পারে বলে শঙ্কা পাকিস্তানের।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির গত বছর হুমকি দিয়েছিলেন, ভারত যদি সিন্ধুর অববাহিকায় কোনো বাঁধ তৈরি করে তাহলে সেখানে মিসাইল ছোড়া হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।