শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদিতে সম্পত্তি কেনায় নতুন সুযোগ

প্রকাশিত - ২৪ জুন, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বহুমুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবের সম্পত্তির বাজারকে আরও উন্মুক্ত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

২৩ জুন সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইনের’ অনুমোদন করেছে। এতে বিদেশি নাগরিক এবং কোম্পানিগুলোর সম্পত্তি কেনার জন্য ভৌগোলিক এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 

গত জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুগান্তকারী আইনের ধারাবাহিকতায় এই নতুন প্রবিধানগুলো আনা হয়েছে। এর ফলে বিদেশি নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্ধারিত শর্তাবলি মেনে সৌদি আরবে জায়গাজমির মালিক হতে পারবেন।

আইনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে। এর মধ্যে অন্যতম হলো অফিস, কারখানা এবং গুদামের মালিকানা। 

সৌদি আরব ভিশন ২০৩০-এর অংশ হিসেবে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।