শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

একদিনে তিন বড় ভূমিকম্প

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ১১:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: একই দিনে বিশ্বের তিনটি দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় নতুন করে আলোচনায় এসেছে ভূমিকম্পের বৈশ্বিক ঝুঁকি। জাপান, ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রে পৃথক সময়ে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভূকম্পবিদরা।

২৫ জুন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্স বলেন, একই দিনে একাধিক বড় ভূমিকম্প ঘটলেও সেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত নয়। কারণ এগুলো ভিন্ন ভিন্ন ফল্ট লাইন ও টেকটোনিক প্লেট সীমানায় সংঘটিত হয়েছে।

তার ভাষায়, “হাজার হাজার মাইল দূরে সংঘটিত একটি বড় ভূমিকম্প সাধারণত অন্য অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের কারণ হয় না বা তার সম্ভাবনাও বাড়ায় না।”

ড. জোন্স জানান, ঘটনাগুলোর সময় কাছাকাছি হওয়ায় অনেকের কাছে তা অস্বাভাবিক মনে হতে পারে। তবে এটি মূলত কাকতালীয়। প্রতিটি ভূমিকম্প এমন অঞ্চলে আঘাত হেনেছে, যেখানে দীর্ঘদিন ধরে ভূত্বকের নিচে চাপ জমা হচ্ছিল। সেই সঞ্চিত শক্তির মুক্তির ফল হিসেবেই এসব কম্পন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, সক্রিয় প্লেট সীমানাগুলোতে বড় ধরনের ভূমিকম্প প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ। তবে কোনো ভূমিকম্প ঠিক কখন আঘাত হানবে, তা এখনো নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভেনেজুয়েলায় বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই ইউমার অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

একই দিনে জাপানে ৬ দশমিক ৯ মাত্রার এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, ভেনেজুয়েলার ভূমিকম্প দুটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।