শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এবার তাপপ্রবাহ সরছে পূর্ব ইউরোপে

প্রকাশিত - ২৫ জুন, ২০২৬   ১২:১২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যে তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্য কয়েকদিন ধরে পুড়ছে, তা এখন পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্রের আবহাওয়াবিদরা চরম পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার জার্মানির পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং শুক্রবার পুরোদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। চেক প্রজাতন্ত্রের বেশিরভাগ অংশে এখন চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

ফ্রান্সে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু হাসপাতালের কর্মী সংখ্যা বাড়ানো নির্দেশ দিয়েছেন। ঝুঁকিপূর্ণদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, তারা এখন বয়স্কদের পাশাপাশি ‘হৃদরোগে আক্রান্ত তরুণদের’ মধ্যেও চরম তাপমাত্রার কারণে মৃত্যুর ঘটনা দেখতে পাচ্ছেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেছেন, “ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহে জলবায়ু সংকটের সুস্পষ্ট ছাপ রয়েছে।”

তিনি ‘নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত পরিবর্তন, বন রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর’ আহ্বান জানিয়েছেন।

টানা দ্বিতীয় দিনের মতো বুধবার ফ্রান্সে উষ্ণতম দিন রেকর্ড হওয়ার পর একের পর এক রেকর্ড ভাঙছে। মেটিও-ফ্রান্স জানিয়েছে, বুধবার রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। উত্তর-পশ্চিমাঞ্চলের শহর নান্তেস-এ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্যারিসে বেশ কয়েকদিন ধরে উচ্চ তাপমাত্রা থাকার পর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানকার অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি হৃদরোগে আক্রান্তের ঘটনা দেখেছে। তবে তিনি দাবি করেছেন, এই তাপপ্রবাহের কারণে মৃত্যুর সংখ্যার কোনো নিশ্চিত পরিসংখ্যান নেই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।