শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ধ্বংসস্তূপে আটকা হাজারো মানুষ, মৃত ১,৪৩০

প্রকাশিত - ২৮ জুন, ২০২৬   ০১:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে এবং এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

২৭ জুন আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। পরিস্থিতির ভয়াবহতায় এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সরকারি উদ্ধার তৎপরতা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। অনেকেই নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরায় প্রবেশ করা যাবে না। তবে অনুমতি প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জীবিত উদ্ধার একটি অলৌকিক ঘটনার মতো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকারের সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানানো হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এ দুর্যোগে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ ৪.৭ থেকে ৮.৭ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এদিকে শনিবার আরাগুয়া রাজ্যে ৪.৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন। ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।