শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার মা-শিশু

প্রকাশিত - ২৮ জুন, ২০২৬   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার পর নয় মাস বয়সী এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় ২৭ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টাস্ক ফোর্স-১ আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা তাদের উদ্ধার করেন। গত বুধবার শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে ভবনটি ধসে পড়েছিল।

উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে উদ্ধারকারী দল। সেখানে দেখা যায়, প্রথমে শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। উদ্ধারকালে শিশুটি কান্না করছিল। পরে তার মাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসা হয়।

দীর্ঘ সময় অন্ধকারে আটকে থাকার কারণে বাইরে এসে হঠাৎ দিনের আলোতে কিছুটা অস্বস্তিতে পড়েন ওই নারী। ভিডিওতে তাকে হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা যায়।

উদ্ধারকারী সংস্থার ভাষ্য, মা ও শিশু দুজনই সুস্থ আছেন এবং তাদের আঘাতও খুবই সামান্য।

তাদের জীবিত উদ্ধার করার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত মানুষ উল্লাসে ফেটে পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া সদস্যদের অভিনন্দন জানাতে দেখা যায় অনেককে।

ভিডিওটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “অসম্ভবকে হার মানিয়েও আশা টিকে থাকে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।