রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

জার্মানিতে গুলিতে নিহত অন্তত ৫

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ০১:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বন্দরনগরী হামবুর্গের কাছাকাছি অবস্থিত স্টাড শহরে কী কারণে গোলাগুলির এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।

স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে জড়িত আর কোনও সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা পরিষ্কার নয়। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, গুলিতে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।

হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

২০২৩ সালে হামবুর্গে যিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল। এর আগে ২০১৬ সালে খুনের প্রতি আসক্ত ১৮ বছর বয়সী এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত ৯ জনকে হত্যা করে।

সূত্র: রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...