শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভক্তদের দান চুরির ঘটনায় অযোধ্যায় গ্রেপ্তার ৮ কর্মী

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৬   ১২:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে জানা গেছে, ২০২৫ সালের কুম্ভ মেলার সময় মন্দিরে দানের পরিমাণ বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে সংঘবদ্ধ একটি চক্র বড় অঙ্কের অর্থ চুরি করে। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মন্দিরে বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। কুম্ভ মেলার আগে থেকেই তারা অনুদানের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে মেলার সময় বিপুল পরিমাণ দান জমা পড়তে শুরু করলে তারা আরও বড় পরিসরে অর্থ ও মূল্যবান সামগ্রী সরিয়ে নেয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— অবিনাশ শুকলা, অনুকল্প মিশ্রা, লাভ কুশ মিশ্রা, মনিশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রামশঙ্কর মিশ্রা, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব।

মঙ্গলবার তাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে দুজন আত্মীয়, যারা অনুদানের অর্থ আত্মসাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে তারা অল্প সময়ের মধ্যে বিলাসবহুল বাড়ি নির্মাণ এবং বিভিন্ন সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে চুরি হওয়া নগদ অর্থের সন্ধান এবং অভিযুক্তদের অর্জিত সম্পদের উৎস খতিয়ে দেখছে পুলিশ।

মন্দিরে দান করা অর্থ আত্মসাতের এ ঘটনাকে রামমন্দিরের ইতিহাসে অন্যতম বড় অনিয়ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।