শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তীর্থপথে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ ভিক্ষু নিহত

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০৭:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে তীর্থযাত্রায় থাকা একদল বৌদ্ধ সন্ন্যাসীর ওপর নিয়ন্ত্রণহীন একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের আগে না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তীর্থযাত্রায় অংশ নেওয়া সন্ন্যাসীরা রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ট্রাক তাদের ওপর উঠে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই পাঁচজন সন্ন্যাসীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সন্ন্যাসীদের দলটি উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার আগে তারা ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোম মন্দিরে খাবার গ্রহণ করে দন তান জেলার উদ্দেশে পদযাত্রা অব্যাহত রাখেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ১১ বছর বয়সী এক কিশোর পরিবারের অজান্তে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল এবং সে-ই গাড়িটি চালাচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায়। ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করেছে থাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কিশোরকে স্থানীয় থানায় নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।