শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

খামেনির মরদেহ যাবে কারবালায়

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০৭:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। তার প্রতি শ্রদ্ধা জানাতে ইরান ও ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে মরদেহ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৪ এপ্রিল শনিবার। এদিন রাজধানী তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর সোমবার তেহরানের প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার তার মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। পরে পর্যায়ক্রমে ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে কারবালা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

কারবালা থেকে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাসহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও সাধারণ মানুষের এ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজকদের ধারণা, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দুই কোটিরও বেশি মানুষ সমবেত হতে পারেন।

বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তার অংশগ্রহণের সম্ভাবনা কম বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।