শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগে নতুন অগ্রগতি

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০৭:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুঁড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজ করছে ভারতীয় রেল মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছে। ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এই রুটে যাত্রী পরিবহনের সম্ভাবনা জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রেলপথের নিরাপত্তা পরিদর্শন এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির বেশিরভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেন চলাচলের সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়। এরপর প্রায় দুই বছর ধরে মিতালী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় ট্রেন সেবা বন্ধ ছিল।

এদিকে, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে ভারত। এ কারণে দুই দেশের যোগাযোগ ও যাত্রী চলাচল স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পর্যবেক্ষকদের ধারণা, মিতালী এক্সপ্রেস চালুর পর পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সেবাও পুনরায় চালু করা হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।